প্রধান খবর

পাকিস্তানি পেসারদের গতি-বিতর্কে শাহীন আফ্রিদির রসিক জবাব

বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর পাকিস্তানের পেস আক্রমণ নিয়ে চলছে তীব্র সমালোচনা। সিরিজজুড়ে শাহীন শাহ আফ্রিদিসহ পাকিস্তানি পেসারদের গড় গতি নেমে এসেছিল মাত্র ১৩০ কিমি এর ঘরে। তবে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে এই গতি-বিতর্ককে পাত্তা দিলেন না পাকিস্তান অধিনায়ক শাহীন আফ্রিদি। উল্টো এক সাংবাদিকের প্রশ্নে রসিকতা করে তিনি বলেন দরকার হলে তিনি নাকি ২০০ কিমি গতিতে বল করার চেষ্টা করবেন।

শাহীন মনে করেন, পেসারদের গতি কমে যাওয়ার মূল কারণ অতিরিক্ত ওয়ার্কলোড ও ক্লান্তি। ফাস্ট বোলারদের তিনি একটি সচল মেশিনের সঙ্গে তুলনা করেন।

তার ভাষায়, “ফাস্ট বোলিং মানেই প্রচণ্ড চাপ। একটি মেশিন একটানা চললে যেমন রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, তেমনি পেসারদেরও বিশ্রাম দরকার। আমাদের কয়েকজন পেসার টানা অনেক ক্রিকেট খেলেছে। একজন খেলোয়াড় যখন সতেজ থাকে, তখনই সে সর্বোচ্চ গতি তুলতে পারে।”

বাংলাদেশ সিরিজে পাকিস্তানের পেসারদের ধারহীন বোলিং নিয়ে যে সমালোচনা চলছে, তা অস্ট্রেলিয়া সিরিজে কতটা প্রভাব ফেলবে এখন সেটিই দেখার বিষয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *