প্রধান খবর

কুয়াকাটায় পর্যটক কম, হতাশ হোটেল-রিসোর্ট ব্যাবসায়ীরা

কুয়াকাটা সৈকত এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ জয়ন্ত কুমার জানান, পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারেন, সেজন্য সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শনিবার (৩০ মে) সকাল থেকে কুয়াকাটার জিরো পয়েন্ট, তিন নদীর মোহনা, লেম্বুরবন, গঙ্গামতী সৈকতসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে দেখা গেছে অন্যান্য বছরের ঈদ মৌসুমের তুলনায় পর্যটকের উপস্থিতি অনেক কম। বিস্তীর্ণ বালুচরে বিচ্ছিন্নভাবে কিছু দর্শনার্থী ঘুরে বেড়ালেও কোথাও দেখা যায়নি প্রত্যাশিত ভিড়।

একই চিত্র দেখা গেছে আবাসিক হোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসগুলোতেও। ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হলেও অধিকাংশ হোটেলের কক্ষ এখনো খালি। ফলে ব্যবসায়ীদের পাশাপাশি উদ্বেগে রয়েছেন এই খাতের সঙ্গে জড়িত হাজারো কর্মচারী।

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, পর্যটক কম থাকায় হোটেল খাতের কর্মচারীরাও দুশ্চিন্তায় পড়েছেন। কুয়াকাটার অর্থনীতি মূলত পর্যটননির্ভর পর্যটক না থাকলে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসা সবখানেই নেতিবাচক প্রভাব পড়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *