প্রধান খবর

ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট: অনলাইনে আজ মিলছে ২৫ মে’র টিকিট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ১৩ মে থেকে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে। সেই ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনে বিক্রি হচ্ছে ২৫ মের যাত্রার টিকিট। শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে, আর দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদযাত্রার সুবিধার্থে টানা পাঁচ দিন অগ্রিম টিকিট বিক্রি চলবে। শনিবার (১৬ মে) বিক্রি হবে ২৬ মের টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মের টিকিট। যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবারে চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম টিকিট রিফান্ডযোগ্য নয়

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, অনলাইন বিক্রির ফলে ভিড় ও বিশৃঙ্খলা কমেছে, তবে চাহিদা বেশি হওয়ায় নির্দিষ্ট সময়েই টিকিট সংগ্রহে যাত্রীদের সতর্ক থাকতে হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *