প্রধান খবর

Prime Desk

ঢাবি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মোটরসাইকেল প্রশিক্ষণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তিন মাস ধরে চলমান এই উদ্যোগে এখন পর্যন্ত ৩০৩ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন, এবং অংশগ্রহণকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী ছাত্র ও ছাত্রী উভয়কেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষ করে নারী…

Read More

হরমুজ প্রণালী আবারও উত্তেজনার কেন্দ্রে

বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও অবরোধ জারি করেছে ইরান। শনিবার ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে প্রণালিটির নিয়ন্ত্রণ আগের মতোই সামরিক বাহিনীর হাতে থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে বলেছেন, “হরমুজ প্রণালি ব্যবসা ও জাহাজ চলাচলের জন্য প্রস্তুত…

Read More

পূর্বাচলে নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম ডিজাইনে পরিবর্তনের ইঙ্গিত 

আন্তর্জাতিক মানের আরেকটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বহুদিন ধরেই চলমান, তবে অগ্রগতি ছিল ধীর। শনিবার পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণস্থল পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বোর্ডের আরও কয়েকজন সদস্য। পরিদর্শন শেষে গণমাধ্যমকে তামিম জানান, পুরো ডিজাইনটি প্রতিমন্ত্রীকে উপস্থাপন করা হয়েছে এবং কিছু পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। তার ভাষায়, পরিবর্তন শুধু পরিবর্তনের…

Read More

হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি, আবারও উত্তেজনা বাড়াল ইরান

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ চলাচল উন্মুক্ত রাখার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে একটি ট্যাংকারে গুলি চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, শনিবার প্রণালিতে ইরানি গানবোট থেকে ট্যাংকারটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ট্যাংকারটির ক্যাপ্টেন জানান, ওমান থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড…

Read More

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণে ইসরায়েলের গোলাবর্ষণ

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। শুক্রবার ভোরে লেবানন সেনাবাহিনী জানায়, মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনী বিভিন্ন গ্রামে বিরতিহীনভাবে গোলাবর্ষণ করছে। এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষকে এখনই সেখানে ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছে লেবানন সেনাবাহিনী। তারা বলেছে, পরিস্থিতি নিরাপদ নয় এবং যেকোনো…

Read More

২০ এপ্রিল থেকে হামের টিকা কার্যক্রম: আশা স্বাস্থ্যমন্ত্রীর

দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তার মতে, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হলে পরিস্থিতি আরও দ্রুত উন্নতির দিকে যাবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক সপ্তাহের মধ্যেই হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। শুক্রবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি…

Read More

ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ত্যাগ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। তিনি মনে করেন, আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের অবদান জাতি কখনো ভুলবে না। এসব ত্যাগই ভবিষ্যতে গণতন্ত্রকে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাবে। শুক্রবার হযরত শাহজালাল (রহ.) মাজারে জুমার নামাজ শেষে ইলিয়াস…

Read More

বিশ্বকাপের টিকিটদাম নিয়ে সমালোচনা

আসন্ন ফুটবল বিশ্বকাপের আকাশছোঁয়া টিকিটমূল্য নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আবারও তার অবস্থান ব্যাখ্যা করেছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের টিকিটদাম নিয়ে ভক্ত–সমর্থকদের ক্ষোভ বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে কিছু দেশের সমর্থকদের ভ্রমণ জটিলতা এবং টিকিটের অতিরিক্ত মূল্য অনেককে হতাশ…

Read More

সরকারি দপ্তরে শূন্যপদ পূরণে পাঁচ লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তথ্য জানালেন প্রধানমন্ত্রী

সারা দেশের সরকারি দপ্তরসমূহে শূন্যপদ পূরণে পাঁচ লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পাবনা–৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রম বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে…

Read More

ভারতের ছত্তিশগড়ে তাপ বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ: নিহত ১১ 

  ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের সিক সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১১ জন কর্মচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২২ জন। মঙ্গলবার দুপুরে সিংঘিতারাই অঞ্চলে অবস্থিত বেদান্ত শিল্পগোষ্ঠীর মালিকানাধীন এই বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনাটি ঘটে। এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটি ২০২৫ সালে উৎপাদন শুরু করে। সাক্তি জেলা পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়,…

Read More