ভারতের ছত্তিশগড়ে তাপ বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ: নিহত ১১ 

 

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের সিক সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১১ জন কর্মচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২২ জন। মঙ্গলবার দুপুরে সিংঘিতারাই অঞ্চলে অবস্থিত বেদান্ত শিল্পগোষ্ঠীর মালিকানাধীন এই বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনাটি ঘটে। এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটি ২০২৫ সালে উৎপাদন শুরু করে।

সাক্তি জেলা পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, বিস্ফোরণের পরপরই উদ্ধারকাজ শুরু হয়। জেলা পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, চারজন কর্মচারী ঘটনাস্থলেই মারা যান এবং বাকি সাতজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আহত ২২ জনের চিকিৎসা চলছে।

বেদান্ত শিল্পগোষ্ঠী জানিয়েছে, বয়লার ইউনিটটি তাদের সরাসরি পরিচালনায় ছিল না; এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড (এনজিএসএল) ইউনিটটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে ছিল। তবে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এই ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে বলেছেন, নিহতদের পরিবারের পাশে রয়েছে সরকার। বিস্ফোরণের কারণ নির্ধারণে তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *