দ্বিতীয় টেস্টের আগে সমালোচনায় কান দিচ্ছেন না সরফরাজ

আজ শুক্রবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে প্রথম টেস্টের হতাশা নিয়ে খোলামেলা কথা বলেছেন পাকিস্তান দলের কোচ সরফরাজ আহমেদ। তার ভাষায়, প্রথম টেস্টের পর পুরো দলই হতাশ, তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর মতো বিশ্বাস তাদের আছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন সমালোচনা তাদের জন্য নতুন কিছু নয়, আর সাবেক খেলোয়াড়দের মন্তব্য দলকে প্রভাবিত করে না।

সোশাল মিডিয়ায় চলমান সমালোচনার কথাও জানেন সরফরাজ, কিন্তু সেদিকে কান দিতে নারাজ তিনি। বলেন, সোশাল মিডিয়ায় নানা কথাবার্তা হচ্ছে, কিন্তু তাদের পুরো মনোযোগ এখন দ্বিতীয় টেস্টে। তিনি আশা প্রকাশ করেন, সিনিয়র খেলোয়াড়রা দায়িত্ব নেবে এবং পরিকল্পনা অনুযায়ী দল মাঠে নামবে।

আগামীকাল শনিবার থেকে সিলেটে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে বাজে পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট সরফরাজ, তবে পাকিস্তানের সর্বশেষ আইসিসি ইভেন্টজয়ী অধিনায়ক হিসেবে তিনি আশাবাদী দল পরিস্থিতি বদলে দিতে পারবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *