গুলিস্তানের ঘটনায় দুই ট্রাফিক কনস্টেবল বরখাস্ত

রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনকালে হাতাহাতির ঘটনায় দুই ট্রাফিক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মো. মইনুল হক এ তথ্য নিশ্চিত করেন।

বরখাস্ত হওয়া দুই কনস্টেবল হলেন দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান। জানা গেছে, গত ২১ মে গুলিস্তান জিপিও মোড়ে দায়িত্ব পালনকালে একটি গাড়ি সিগন্যাল অমান্য করে চলে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ধস্তাধস্তির সময় তারা সড়কে পড়ে যান।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি ইউনিফর্ম পরে ডিউটিরত অবস্থায় এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানানো হয়, বরখাস্তের পাশাপাশি দুই সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে। তবে বিধি অনুযায়ী তারা প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *