তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের জোর

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত সম্পন্ন করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। তিনি জানান, ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাবে দেশের উত্তরাঞ্চলসহ প্রায় ২৪ থেকে ২৬টি জেলা মারাত্মক পানি সংকটে পড়েছে, যার প্রভাব পড়ছে প্রায় ৭ কোটি মানুষের জীবনে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে নোঙর ট্রাস্ট আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, তিস্তা পাড়ের মানুষের জীবনমান উন্নয়ন ও পানির ন্যায্য প্রবাহ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে মন্ত্রণালয়ের অধীন আইডব্লিউএম, সিইজিআইএস ও ওয়ারপো ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত পরিকল্পনা নির্ধারণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগও নতুনভাবে শুরু হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের কারিগরি বিশ্লেষণ শেষে দেশের স্বার্থ বিবেচনায় প্রকল্পটির কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি দুই দেশের যৌথ নদী কমিশন নিয়মিত পানির প্রবাহ পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

তিনি রাজনৈতিক শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, দেশ পুনর্গঠনের এই সময়ে অপপ্রচার বা অগণতান্ত্রিক কর্মসূচির পরিবর্তে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *