প্রধান খবর

সাত মামলায় দীপু মনির জামিন আবেদন, আজ হাইকোর্টের আদেশ

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। এ বিষয়ে করা জামিন আবেদনের ওপর আজ আদেশ দেওয়ার কথা রয়েছে হাইকোর্টের। বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেবেন। এর আগে…

Read More

ভোলায় তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা, রাষ্ট্রীয় সম্মান প্রদান

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা নিজ জেলা ভোলায় অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে তাকে রাষ্ট্রীয় সম্মান হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। মঙ্গলবার (২ জুন) দুপুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন দলের নেতাকর্মী এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ…

Read More

জানাজায় স্লোগানকে কেন্দ্র করে ভোলায় বিক্ষোভ

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভোলায় বিক্ষোভ মিছিল করেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১ জুন) রাত সাড়ে ১০টার দিকে ভোলা শহরে পৃথক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের…

Read More

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বছরের সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং শারীরিক অবস্থার অবনতি…

Read More

মাথা উঁচু করে দ্রুত ফিরব : শেখ হাসিনা

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং ‘মাথা উঁচু করে’ ফিরবেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, অতীতেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, তবে আওয়ামী লীগকে দমন করা সম্ভব হয়নি। তিনি দাবি…

Read More

জামিনে মুক্ত সেই আ’লীগ নেতা

লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ পাটওয়ারী অবশেষে জামিনে কারামুক্ত হয়েছেন। প্রায় এক বছর আট মাস কারাবন্দি থাকার পর রোববার বিকেলে তিনি লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও এর আগে তিন দফা জেলগেট থেকেই…

Read More

ইঞ্জিনিয়ার মোশাররফকে শেষ শ্রদ্ধা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় চট্টগ্রামে মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন। সকাল থেকেই জানাজাস্থলে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা…

Read More

ভেবেছিলাম এবারই নির্বাচন করে দেখিয়ে দেই : সাকিব

দেশের ক্রিকেট অঙ্গনের এক সময়ের শীর্ষ তারকা সাকিব আল হাসান বর্তমানে জাতীয় দলের বাইরে অবস্থান করলেও সাম্প্রতিক সময়ে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে একই…

Read More

শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময়, জানালেন জিএম কাদের

জিএম কাদের জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কথা হয়েছে। তবে আলোচনাটি ছিল কেবল সৌজন্য সাক্ষাৎধর্মী এবং নির্দিষ্ট সময় সম্পর্কে তিনি কিছু জানাননি। রোববার (১৯ এপ্রিল) এক টকশোতে অংশ নিয়ে জাপা চেয়ারম্যান বলেন, তাদের মধ্যে কেবল কুশল বিনিময় হয়েছে। শেখ হাসিনা দেশের রাজনীতিতে ফেরার বিষয়ে কোনো মন্তব্য…

Read More

আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার যে প্রসঙ্গ, সেটিকে আইনগতভাবে দেখা হবে। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব…

Read More