প্রধান খবর

যে লিচু বাগানে খেতে লাগে না এক টাকাও

পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়ার গ্রামে রয়েছে এক অনন্য লিচুবাগান, যেখানে ইচ্ছেমতো লিচু খাওয়া যায়, কিন্তু দিতে হয় না এক টাকাও। কৃষিবিদ মোস্তফা জামাল শামীমের ৮ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই বাগানে রয়েছে ২০০-র বেশি লিচুগাছ, আর প্রতিটি গাছেই থোকায় থোকায় ঝুলছে নানা জাতের লিচু। বাগানটি পুরোপুরি উন্মুক্ত; নেই কোনো জাল, বেড়া, সীমানা প্রাচীর বা কাটা তার। মানুষ যেমন খেতে পারে, তেমনি পাখি-পশুপাখির জন্যও বাগানটি উন্মুক্ত রাখা হয়েছে।

এলাকাবাসী ও দর্শনার্থীরা বলছেন, এমন উদারতা আজকাল বিরল। বাগানমালিক শামীম শুধু লিচু নয়, তার মানবিক কাজের জন্যও পরিচিত। তিনি পাবনা শহরের ব্যবসায়ী কিমিয়া সেন্টারের স্বত্বাধিকারী, পাশাপাশি আব্দুল হামিদ সড়কের পাবনা কলেজে কৃষি বিষয়ে শিক্ষকতা করেন। চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি, বৃক্ষরোপণ, কিডনি ও হার্টের রোগীদের সহায়তা এসব সামাজিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত।

বাগান পরিচর্যাকারীরা জানান, প্রায় দেড় যুগ আগে পৈতৃক ও নিজস্ব অর্থে কেনা জমিতে তিনি এই লিচুবাগান তৈরি করেন। গাছগুলোতে ফল ধরলেই স্থানীয় মানুষ, দরিদ্র পরিবার, আশপাশের গ্রামবাসী, বন্ধু-স্বজন সবাই এসে নিজের হাতে লিচু ভেঙে খেতে পারেন। কখনোই এই বাগানের লিচু বিক্রি করা হয়নি। বরং মানুষের আনন্দ, পাখির খাদ্য আর প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই বাগানটি উন্মুক্ত রাখা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *