প্রধান খবর

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরা হলো না একই পরিবারের তিনজনের

অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি ফিরছিলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কোলারদোনিয়া গ্রামের সোহাগ (৪০)। কিন্তু ঈদের আনন্দ পৌঁছানোর আগেই গোপালগঞ্জ সদরের বেদগ্রামে তাদের বহনকারী দোলা পরিবহনের বাসটি দুর্ঘটনায় পড়ে নিভে যায় পুরো পরিবারের জীবনের আলো। ঘটনাস্থলেই প্রাণ হারান সোহাগ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজা বেগম এবং ছয় বছরের ছেলে আহমদ আলী।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম স্ট্যান্ডে যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট ৫ জন নিহত এবং ২৫ জন আহত হন। নিহত অন্য দুইজন হলেন বাগেরহাটের চিতলমারীর শাওন ঢালী এবং একই উপজেলার শোয়েব শেখ।

গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত নয়ন চন্দ্র দেবনাথ জানান, দ্রুতগতির মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিকেলে নিহত সোহাগের স্বজনেরা গোপালগঞ্জ সদর হাসপাতালে মরদেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন। সোহাগের চাচাতো ভাই রকিবুল ইসলাম বলেন,
“চাচাতো ভাই ঢাকায় কাঠের ব্যবসা করতেন। বড় ছেলেকে ঢাকায় রেখে স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদের সকালে রওনা হয়েছিলেন। দুপুরে খবর পাই তারা আর নেই।”

স্থানীয় চেয়ারম্যান জানান, সোহাগের বাবা-মা কেউ বেঁচে নেই, ভাই-বোনও ঢাকায় থাকেন। তাই গ্রামের পক্ষ থেকে মরদেহ গ্রহণে সহযোগিতা করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন,“খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *