প্রধান খবর

স্পেনে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত ঈদুল আজহা

স্পেনের রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। দেশটির বিভিন্ন খোলা মাঠ ও মসজিদে ঈদের নামাজ আদায়ের পর প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের নানা দেশের মুসলিমরা মেতে ওঠেন ঈদের অনাবিল আনন্দে।

স্পেনে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেন্ত্রো কুলতুরাল ইসলামিকো দে মাদ্রিদে মাদ্রিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে। সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন স্পেনে অবস্থানরত বিভিন্ন দেশের মুসলিম অভিবাসী, কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরা। নামাজ শেষে সবাই একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রবাস জীবনের ঈদ আনন্দ ভাগাভাগি করেন।

স্পেনের প্রচলিত আইন অনুযায়ী প্রকাশ্যে পশু কোরবানি দেওয়ার নিয়ম নেই। তাই প্রবাসীদের ঈদ উদ্‌যাপনে কিছুটা ভিন্নতা দেখা যায়। স্থানীয় নিয়ম মেনে তারা ঈদের দিন বৈধ হালাল মিট শপ থেকে মাংস কিনে নেন এবং পরিবার-পরিজন নিয়ে ঘরোয়া পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করেন। প্রবাসী বাংলাদেশিরা জানান, কোরবানির রীতি ভিন্ন হলেও ঈদের মিলনমেলা, একসঙ্গে নামাজ আদায় এবং সম্প্রদায়ের উষ্ণতা তাদের উৎসবকে পূর্ণতা দেয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *