প্রধান খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু: বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা মুহাম্মদ শাহজাহান ও তার ছেলে মুহাম্মদ আরিফ। সকালে মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে একটি বিআরটিসির বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার…

Read More

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’-রামিসা হত্যা মামলার শুনানিতে আসামির দাবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে (৭) নির্মমভাবে ধর্ষণের পর মাথা কেটে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জগঠন (অভিযোগ গঠন) শুনানি শুরু হয়েছে। আজ সোমবার (১ জুন) বেলা ১১টার পর উভয় আসামিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে…

Read More

তহবিল সংকটের মুখে রোহিঙ্গাদের পাশে ফিনল্যান্ড: ২০ লাখ ইউরো জরুরি মানবিক সহায়তার ঘোষণা

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর ক্রমবর্ধমান মানবিক চাহিদা পূরণ এবং তীব্র তহবিল সংকট মোকাবিলায় ২০ লাখ ইউরো (প্রায় ২৬ কোটি টাকা) আর্থিক সহায়তা দিয়েছে ফিনল্যান্ড। জীবনরক্ষাকারী জরুরি সেবা নিশ্চিতকরণ ও শরণার্থীদের সার্বিক সুরক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে এই অর্থ সরাসরি ব্যয় করা হবে। রোববার (৩১ মে) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এক আনুষ্ঠানিক সংবাদ…

Read More

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৫৫

মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে চীনের সীমান্তসংলগ্ন একটি বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কং তাত গ্রামে স্থানীয় সময় দুপুরের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রভাবশালী সশস্ত্র…

Read More

মিয়ানমারে খনির গুদামে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৪৫

মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে খনি ও পাথর কোয়ারির কাজের জন্য মজুত রাখা একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছেন। চীন সীমান্তসংলগ্ন শান রাজ্যে ঘটা এই আকস্মিক ও শক্তিশালী দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। স্থানীয় সময় রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে মিয়ানমারের নামখাম জনপদের কাউংটুপ গ্রামে এই রক্তক্ষয়ী বিপর্যয় ঘটে।…

Read More

হরমুজ প্রণালিতে আটকে থাকা ১৩ ভারতীয় জাহাজ উদ্ধারে জরুরি অভিযান

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকে পড়া ১৩টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান শুরু করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার শর্মা এএফপিকে জানিয়েছেন, এই অভিযানের একমাত্র লক্ষ্য হলো জাহাজগুলোকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা। আটকে থাকা জাহাজগুলোর মধ্যে রয়েছে একটি এলপিজিবাহী ট্যাংকার, পাঁচটি…

Read More

কেআইবি মিলনায়তনে জিয়াউর রহমানের স্মৃতিচারণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩১ মে) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ সভা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা…

Read More

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জরুরি সেবা যাচাইয়ে লিগ্যাল নোটিশ

দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি চিকিৎসা সেবার মান যাচাই, অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা এবং আদ্দ্বী-ন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি, র‍্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই নোটিশ পাঠানো হয়। রোববার (৩১…

Read More

নেত্রকোনায় বাসচাপায় মা-মেয়েসহ তিনজন নিহত

নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা বাইপাস মোড়ে বাসচাপায় মা-মেয়েসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। নিহতরা হলেন সদর উপজেলার আমলীকেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং আরেক শিশু যাত্রী। আহতদের মধ্যে…

Read More

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্প এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বগুড়া ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে আসা খুলনা ক্যান্টনমেন্টগামী নড়াইল এক্সপ্রেস…

Read More