প্রধান খবর

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জরুরি সেবা যাচাইয়ে লিগ্যাল নোটিশ

দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি চিকিৎসা সেবার মান যাচাই, অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা এবং আদ্দ্বী-ন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি, র‍্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই নোটিশ পাঠানো হয়।

রোববার (৩১ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু নোটিশটি পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, সংবিধান অনুযায়ী নাগরিকের জীবন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব।

কিন্তু বাস্তবে দেশের বহু বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার মান, বৈধ লাইসেন্স, প্রশিক্ষিত জনবল, জরুরি চিকিৎসা ব্যবস্থা, আইসিইউ-সিসিইউ-এইচডিইউ-এনআইসিইউ সুবিধা এবং জীবনরক্ষাকারী সরঞ্জাম ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম, অবহেলা ও অব্যবস্থাপনা দেখা যাচ্ছে।

নোটিশে আরও বলা হয়, এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা প্রয়োজন। পাশাপাশি আদ্–দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *