প্রধান খবর

‘গুপ্ত’ রাজনীতির বিরুদ্ধে কুবি ছাত্রদলের বিক্ষোভ

 

চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও পোস্টারিং কর্মসূচি পালন করেছে। ‘গুপ্ত রাজনীতির দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

বুধবার রাত প্রায় ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়ে ক্যাফেটেরিয়া, উপাচার্যের বাসভবন এলাকা প্রদক্ষিণ করে দক্ষিণ মোড়ে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পোস্টারিং করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে ‘গুপ্ত রাজনীতি’ বন্ধের দাবি জানান এবং প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির বিরুদ্ধে অবস্থান তুলে ধরেন। কর্মসূচি চলাকালে ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

বিক্ষোভ শেষে শাখা ছাত্রদলের নেতারা বলেন, তারা সহিংসতা ও ‘অপ্রকাশ্য’ রাজনীতির বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থে কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেন এবং সব ধরনের ‘অপরাজনীতি’ পরিহারের আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামের একটি কলেজে গ্রাফিতি কেন্দ্রিক সংঘর্ষে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যার ধারাবাহিকতায় এই কর্মসূচি পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *