যশোরে পারিবারিক কলহে শাশুড়ি খুন পুত্রবধূ মরিয়ম বেগম গ্রেপ্তার, চাপাতি উদ্ধার

যশোরে পারিবারিক কলহ ও শাসন-বিবাদের জেরে শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে পুত্রবধূ মরিয়ম বেগম (২০)। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার এ তথ্য জানান। হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র,  চাপাতি উদ্ধার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার গভীর রাতে যশোর শহরের বেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় নিহত সকিনা বেগমের (৬০) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি লাল চাঁদ খলিফার স্ত্রী এবং বেজপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ ও শাসন-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরিয়মকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *