প্রধান খবর

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৩,২৬৬ টাকা

দেশের বাজারে সোনার দামে উল্লেখযোগ্য হ্রাস এসেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

বৃহস্পতিবার সকাল থেকে এই নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দামে পতনের কারণে এ সমন্বয় করা হয়েছে।

বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজার পরিস্থিতি বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরি কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ২০ টাকা। সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়।

এদিকে, সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা, যা আগের তুলনায় ৩৫০ টাকা কম।

উল্লেখ্য, এর আগে গত ১৫ এপ্রিল সোনার দাম বাড়ানো হয়েছিল। মাত্র আটদিনের ব্যবধানে এবার বাজারে এলো মূল্যহ্রাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *