বিএমডাব্লিউ: জার্মানির অটোমোবাইল শিল্পের আস্থা ও সাফল্যের প্রতীক

বর্তমানে সারাবিশ্বে আমেরিকা, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের অটোমোবাইল কোম্পানিগুলো সারাবিশ্বে ব্যাপক দাপট দেখালেও বাস্তবে ইউরোপের বেশকিছু ডেডিকেটেড অটোমোবাইলস কোম্পানি যেমন: বিএমডাব্লিউ, ফেরারি, মার্সিটিজ বেঞ্চ তাদের মার্কেট ক্যাপিটাল ভ্যালু এবং স্থিতিশীল আয়ের দিক দিয়ে বিশ্বের শীর্ষে অবস্থান করছে।

বিশেষ করে শতবর্ষের সুনাম এবং খ্যাতির উপর ভর করে আজ বিলিয়ন ডলারের অটোমোবাইল কোম্পানি হিসেবে টিকে রয়েছে জার্মানির বিখ্যাত বিএমডাব্লিউ গ্রুপ। কোম্পানি মার্কেট ক্যাপ ওয়েবসাইটের দেয়া হালনাগাদ তথ্যমতে, চলতি ২০২৬ সালের এপ্রিল মাসের হিসেব অনুযায়ী বিএমডাব্লিউ অটোমোবাইলস কোম্পানির মার্কেট ক্যাপিটাল ভ্যালু হচ্ছে ৫৭.০২ বিলিয়ন ডলার এবং যা গত ২০২৫ সালের একই সময়ে ছিল প্রায় ৬৫.২৭ বিলিয়ন ডলার।

বর্তমানে, বাজার মূলধনের দিক দিয়ে বিএমডাব্লিউ গ্রুপ হচ্ছে বিশ্বের শীর্ষ ৪২৯তম কোম্পানি। তাছাড়া, বিএমডাব্লিউ গ্রুপের দেয়া তথ্যমতে, গত ২০২৫ সালের ১২ মাসে সংস্থাটি প্রায় ১৫৩.৭০ বিলিয়ন ডলারের রেভিনিউ অর্জন করে। যদিও ইউকিপেডিয়ার দেয় তথ্যমতে, গত ২০২৫ সালে নেট প্রফিট অর্জন করে প্রায় ৭.৪৫১ বিলিয়ন ইউরো বা ৮.৭৫ বিলিয়ন ডলার।

উইকিপিডিয়ার দেয়া তথ্যমতে, জার্মানির বিখ্যাত BMW Group গত ২০২৫ সালের ১২ মাসে মোট প্রায় ২.৪৬৪ মিলিয়ন ইউনিট গাড়ি এবং ২.০২৬ লক্ষ ইউনিট মোটরসাইকেল সারাবিশ্বে রপ্তানি করেছে। এছাড়া, প্রতিষ্ঠানটির প্রায় ১.৫৫ লক্ষ দক্ষ কর্মী সারাবিশ্বে কর্মরত রয়েছে। যদিও তার আজ বৈশ্বিক বাজারে চীনের BYD, আমেরিকার টেসলা এবং জাপানের টয়োটা মতো কোম্পানির কাছে বড়ো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

আসলে ১০৮ বছরের পুরোনো বিএমডাব্লিউ হচ্ছে জার্মানির বিখ্যাত Bayerische Motoren Werke (AG) এর সংক্ষিপ্ত রূপ। যার সদরদপ্তর জার্মানির মিউনিখ, বাভারিয়াতে অবস্থিত। কোম্পানিটি প্রথম ১৯১৬ সালে বিমানের ইঞ্জিন প্রস্তুতকারী হিসাবে তার যাত্রা শুরু করে। তারা মূলত ১৯১৭ সাল থেকে ১৯১৮ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকে ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনীর যুদ্ধ বিমানের জন্য ইঞ্জিন তৈরি ও সরবরাহ করত।

পরিশেষে বলা যায়, সাম্প্রতিক বছরগুলোতে জার্মানির BMW গ্রুপের রেভিনিউ, নিট আয় ও বিক্রিতে বিএমডাব্লিউ চ্যালেঞ্জের মুখে পড়লেও, বিশ্বমানের বিলাসবহুল গাড়ি, বৈদ্যুতিক ও হাইব্রিড যান এবং মোটরসাইকেল তৈরি ও রপ্তানি করে তারা টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের শতবর্ষের ঐতিহ্য, সততা, উদ্ভাবনী ও প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয় আজও বিশ্ব অটোমোবাইল শিল্পে আস্থা ও সাফল্যের প্রতীক হিসেবে টিকে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *