আমার মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীতে প্রায় ১১-১২ হাজারের অধিক প্রজাতির পাখি সৃষ্টি করেছেন। যার মধ্যে আবার এমনও পাখি রয়েছে যারা সারা জীবনের প্রায় ৮০-৯০% সময় আকাশে উড়ন্ত অবস্থায় কাটিয়ে দেয়।
এই জাতীয় পাখির নাম হলো কমন সুইফট বার্ড। এটি হলো একটি মাঝারি আকারের পাখি, এবং যা প্রায় সারাক্ষণ উড়ন্ত অবস্থায় থাকে। এরা খাবারও উড়ন্ত অবস্থায় খায়। এরা অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন এবং এক নাগারে ১০ মাস পর্যন্ত উড়তে পারে।
কমন সুইফট বার্ড হচ্ছে আসলে একটি পরিযায়ী পাখি। এরা ইউরোপ এবং এশিয়ায় প্রজনন করে এবং শীতকালে দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ পথ পাড়ি দেয়। এই পাখিগুলো সাধারণত কালো বাদামী রঙের হয় এবং এদের গলা সাদা থাকে, তবে উড়ন্ত অবস্থায় এদের কালো দেখায়।
কমন সুইফট বার্ড পাখির বৈজ্ঞানিক নাম Apus apus। এরা আকারে প্রায় ১৬-১৭ সেমি লম্বা এবং ডানা ৪০-৪৮ সেমি পর্যন্ত বিস্তৃত হতে পারে। এদের ওজন মাত্র ৩৬-৫০ গ্রাম পর্যন্ত হতে পারে। বন্য পরিবেশে এই পরিযায়ী পাখি গড়ে সাধারণত প্রায় ৯ বছর পর্যন্ত বাঁচতে পারে।
এই পাখির সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলেও যে, এরা উড়ন্ত অবস্থায় ঘুম পারে। তবে এ সময়ে তাদের মস্তিষ্কের অর্ধেক অংশ ঘুমিয়ে থাকে এবং অন্য অংশ জাগ্রত অবস্থায় থাকে। যা অন্য প্রজাতির পাখি অপেক্ষা এদের আলাদা করেছে।

