প্রধান খবর

বরিশালে বিশ্বকাপ উন্মাদনা, নীল-সাদা-হলুদ রঙে রাঙা

বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে এখনও কয়েকদিন বাকি, কিন্তু বরিশালের বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ফুটবল উন্মাদনা। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, লঞ্চঘাট এবং জনবহুল স্থানে শোভা পাচ্ছে শত শত  আকাশি-সাদা পতাকা, আছে হলুদ পতাকাও । উপজেলা গুলো যেন পরিণত হয়েছে এক টুকরো ‘ফুটবল নগরীতে’।

চায়ের দোকান থেকে শুরু করে বাজার, ঘাট, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রিয় দলকে ঘিরে তর্ক-বিতর্ক, হাস্যরস আর সমর্থন প্রকাশের ঢেউ। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে কথার লড়াই এখন তুঙ্গে।

লঞ্চঘাট এলাকায় টানানো অসংখ্য আর্জেন্টিনার পতাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেখা গেছে, যাত্রী চলাচলের সিঁড়ির দুই পাশে সারিবদ্ধভাবে টানানো হয়েছে শত শত পতাকা, যা দূর-দূরান্ত থেকে আগত যাত্রী ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। বিশ্বকাপকে ঘিরে এমন ব্যতিক্রমী সাজসজ্জা স্থানীয়দের পাশাপাশি বাইরের দর্শনার্থীদেরও আকর্ষণ করছে।

প্রতিদিনই সেখানে ভিড় করছেন শত শত আর্জেন্টিনা সমর্থক ও সাধারণ দর্শনার্থী। কেউ স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন, কেউবা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। স্থানীয়দের মতে, বিশ্বকাপ এলেই এ অঞ্চলে আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা অন্য মাত্রা পায়, আর এবারের আয়োজন সেই আবেগকে আরও উজ্জ্বল করে তুলেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *