প্রধান খবর

আলজেরিয়ার দলে জিদানের ছেলে লুকা

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী আলজেরিয়ার ২৬ জনের দল ঘোষণা করেছেন কোচ ভ্লাদিমির পেতকোভিচ। দলে সবচেয়ে বড় চমক ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান।

গোলকিপার হিসেবে তার অন্তর্ভুক্তি আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে গত এপ্রিলে গ্রানাডার হয়ে খেলতে গিয়ে চোয়াল ভেঙে যাওয়ার পরও তাকে দলে রাখা হয়েছে। গত অক্টোবরে অভিষেকের পর ২৮ বছর বয়সী এই গোলকিপার এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছেন।

দলের নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ উইঙ্গার রিয়াদ মাহরেজ। তার সঙ্গে অভিজ্ঞতার ঝুলি ভারী করেছেন আলজেরিয়ার রেকর্ড ম্যাচ খেলা ডিফেন্ডার আইসা মান্দি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার নাবিল বেনতালেব।

২০১৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে আলজেরিয়া। জে গ্রুপে আর্জেন্টিনার বিপক্ষে ১৬ জুন মাঠে নামার আগে নেদারল্যান্ডস ও বলিভিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে দলটি।

ঘোষিত:
গোলকিপার: উসামা বেনবত, মেলভিন মাসতিল, লুকা জিদান
ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলগালি, রামি বেনসেবাইনি, সমীর চেরগুই, জাওয়েন হাজাম, আইসা মান্দি, ওসজেড আমাইন তুগাই
মিডফিল্ডার: হুসেম আওয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিতরাউই, রামিস জেরুকি
ফরোয়ার্ড: মোহাম্মদ আমাইন আমুরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস গেদজেমিস, আমাইন গুইরি, রিয়াদ মাহরেজ, আনিস হাজ মুসা

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *