প্রধান খবর

নিজেই গাড়ি চালিয়ে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী 

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়কের পরিস্থিতি পরিদর্শন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। রনি জানান, প্রধানমন্ত্রী দেখতে চেয়েছেন রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কতটা সুষ্ঠুভাবে হচ্ছে।…

Read More

রামিসা হত্যাকাণ্ড: ‘এক মাসের মধ্যে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আগামী এক মাসের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি বা অপরাধী এই ধরনের হীন ও অমানবিক অপরাধ করার সাহস না পায়, তা নিশ্চিত করতেই এই দ্রুত ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া…

Read More

হোয়াইট হাউসের কাছে বন্দুকযুদ্ধ: হামলাকারী নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ভবন ‘হোয়াইট হাউস’ কমপ্লেক্সের কাছে এক ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সাধারণ পথচারীও গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার সময় ভবনের ভেতরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত আছেন বলে নিশ্চিত করেছে…

Read More

নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী ,বিচারের আশ্বাস

রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেশের সরকারপ্রধান। গত বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে পল্লবীতে নিহত রামিসার বাসভবনে সশরীরে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শোকবিহ্বল মা-বাবার সাথে দীর্ঘ সময় কাটান, তাদের সান্ত্বনা দেন এবং এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।…

Read More

এনইসি সভায় এডিপি পর্যালোচনা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের মিলনায়তনে এ সভা শুরু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে। সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। দেশের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, অর্থায়ন এবং বাস্তবায়ন…

Read More

    ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে অনেক বেশি বরাদ্দ রয়েছে : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী ও বিএনপি নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে, নির্বাচনে দেশের জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি। তিনি বলেন, “আপনারা দেখেছেন আমরা নির্বাচনের আগে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং ইতিমধ্যেই আমরা মানুষকে সেই কার্ড দেওয়া শুরু করেছি। এই এলাকার সর্বস্তরের মানুষও ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন।” শনিবার (১৬ মে) দুপুরে…

    Read More

    চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

    ফ্যামিলি কার্ড বিতরণ এবং একাধিক খাল পুনঃখনন কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৮টার পর তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দুটি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন, সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ,…

    Read More

      রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী: প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

      বাংলা সাহিত্যের ধ্রুবতারা ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বিশ্বকবির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রবীন্দ্র-চেতনার গুরুত্ব তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অবিনাশী সৃজনশীলতার মূলে…

      Read More

      বিনিয়োগ টানতে লাল ফিতার দৌরাত্ম্য কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

      দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আমূল সহজ করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বিশেষ করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলো পুনরায় চালু করতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে ইচ্ছুক, তাদের সব ধরনের…

      Read More

      জনপ্রশাসনে পদায়নের ভিত্তি হবে সততা ও মেধা: প্রধানমন্ত্রী

      জনপ্রশাসনে পদায়ন ও বদলির ক্ষেত্রে সততা, মেধা এবং দক্ষতাকে প্রধান নীতি হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এ সময় তিনি দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান। ডিসিদের…

      Read More