প্রধান খবর

ব্রাজিলের হেক্সা স্বপ্নে নতুন আশাবাদ: ২০২৬ বিশ্বকাপই সেরা সুযোগ

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশন থমকে আছে টানা পাঁচটি আসর ধরে। প্রতিবারই ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই ফিরতে হয়েছে সেলেসাওদের। তবে ব্রাজিলের দুইবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কাফু মনে করেন, ২০২৬ সালের বিশ্বকাপই হতে পারে তাদের হারানো শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময়। ইয়োকোহামায় ২০০২ সালের ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ…

Read More

ক্রিস গেইলের নতুন পরিচয়: গ্লাসগো ফ্র্যাঞ্চাইজির সহমালিক

ক্রিকেটার হিসেবে দীর্ঘদিন বিশ্বজুড়ে নানা ফ্র্যাঞ্চাইজি লিগ মাতিয়েছেন ক্রিস গেইল। এবার তিনি হাজির এক ভিন্ন ভূমিকায়। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং সুপারস্টার যোগ দিলেন ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) দল গ্লাসগো মুগাফিয়ান্সের অন্যতম কর্ণধার হিসেবে। ভারতভিত্তিক মুগাফি কোম্পানির সহমালিক বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে এবার একই মালিকানায় যুক্ত হলেন গেইল। ইটিপিএলের প্রথম আসর মাঠে গড়াবে ২৬…

Read More

মন্থর ব্যাটিংয়ে নিউজিল্যান্ড: নিক কেলির ফিফটিতে ভর করে ইনিংস টিকিয়ে রাখার চেষ্টা

বাংলাদেশের বিপক্ষে মন্থর ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ১০০ রানে পৌঁছেছে নিউজিল্যান্ড। ২৭তম ওভারের শেষ বলে ফিফটি পূর্ণ করেন নিক কেলি। ৬৬ বলে ৯ চার মেরে ওয়ানডেতে নিজের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি কিউইরা। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে মাত্র ২৮ রান তুলতেই ২ উইকেট হারায়…

Read More

নাহিদের তোপে ১৯৮ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে নিজের গতির ঝড়ে বিপর্যস্ত করে দিয়েছেন নাহিদ রানা। তার দুর্দান্ত বোলিংয়ে দুইশ রানের আগেই অলআউট হয়েছে সফরকারীরা, থেমেছে ১৯৮ রানে। সোমবার (২০ এপ্রিল) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথামর সিদ্ধান্ত কাজে লাগাতে পারেনি দলটি। নিজের প্রথম ওভারেই আঘাত হানেন নাহিদ। ১৩…

Read More

দিল্লিতে আইসিইউতে সংকটাপন্ন আফগান পেসার শাপুর জাদরান

ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শাপুর জাদরান। ৩৮ বছর বয়সী এই সাবেক আফগান পেসার বর্তমানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তিনি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামে একটি বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত। পাশাপাশি তার শরীরে যক্ষ্মা ও ডেঙ্গুর সংক্রমণ রয়েছে, যা তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে।…

Read More

পূর্বাচলে নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম ডিজাইনে পরিবর্তনের ইঙ্গিত 

আন্তর্জাতিক মানের আরেকটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বহুদিন ধরেই চলমান, তবে অগ্রগতি ছিল ধীর। শনিবার পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণস্থল পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বোর্ডের আরও কয়েকজন সদস্য। পরিদর্শন শেষে গণমাধ্যমকে তামিম জানান, পুরো ডিজাইনটি প্রতিমন্ত্রীকে উপস্থাপন করা হয়েছে এবং কিছু পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। তার ভাষায়, পরিবর্তন শুধু পরিবর্তনের…

Read More

বিশ্বকাপের টিকিটদাম নিয়ে সমালোচনা

আসন্ন ফুটবল বিশ্বকাপের আকাশছোঁয়া টিকিটমূল্য নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আবারও তার অবস্থান ব্যাখ্যা করেছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের টিকিটদাম নিয়ে ভক্ত–সমর্থকদের ক্ষোভ বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে কিছু দেশের সমর্থকদের ভ্রমণ জটিলতা এবং টিকিটের অতিরিক্ত মূল্য অনেককে হতাশ…

Read More

কিউইদের আড়াইশোর আগে আটকাল টিম টাইগার্স

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে শুরু থেকেই চেপে ধরেছিল বাংলাদেশি বোলাররা। ইনিংসজুড়ে শরিফুল ও তাসকিনদের নিয়ন্ত্রিত বোলিং থাকলেও হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের ফিফটিতে লড়াকু পূঁজি পেয়েছে সফরকারী দল। বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য দাঁড় করেছে কিউই বাহিনী। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮…

Read More

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: সরাসরি দেখার উপায়

অবসান হতে যাচ্ছে অপেক্ষার প্রহর। শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ, যার সূচনা হবে ওয়ানডে ফরম্যাট দিয়ে। এই সিরিজকে ঘিরে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বাংলাদেশে দর্শকরা সিরিজের সব ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন T Sports এবং Nagadik TV-এর মাধ্যমে। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম Tapmad-এর ওয়েবসাইট ও অ্যাপেও ম্যাচগুলো লাইভ স্ট্রিমিং করা…

Read More

ম্যারাডোনার মৃত্যু নিয়ে পুনরায় বিচার শুরু

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার Diego Maradona-এর মৃত্যু রহস্য উদঘাটনে নতুন করে বিচার কার্যক্রম শুরু হয়েছে। পূর্ববর্তী বিচার প্রক্রিয়া একটি বিতর্কের কারণে স্থগিত হয়ে যাওয়ার পর পুনরায় এ কার্যক্রম শুরু হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ২০২০ সালের নভেম্বরে মৃত্যুর আগে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন Diego Maradona। তার মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ…

Read More