প্রধান খবর

ব্যবসাবান্ধব ভ্যাট কাঠামোর দাবি জোরালো

আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে দেশে ভ্যাট কাঠামো আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার দাবি জোরালো হয়েছে। অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও ভ্যাট বিশেষজ্ঞরা মনে করছেন, শুধুমাত্র করহার বৃদ্ধি নয়; বরং ব্যবসাবান্ধব ও আধুনিক করব্যবস্থা গড়ে তুললেই দীর্ঘমেয়াদে রাজস্ব আহরণ বাড়ানো সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান ভ্যাট আইনের জটিলতা ও অতিরিক্ত ব্যাখ্যানির্ভরতা ব্যবসায়িক ব্যয় বাড়াচ্ছে এবং…

Read More

সৌদিতে আটক বিএনপি নেতা মুকিব

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে গিয়ে কাগজপত্রসংক্রান্ত জটিলতায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। জানা গেছে, তার অবস্থান শনাক্ত ও যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত মুক্তির লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে। তবে…

Read More

ট্রাইব্যুনালে প্রকাশ সালমান-রেহানার ফোনালাপ

জুলাই অভ্যুত্থান ঘিরে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও শেখ রেহানার মধ্যকার একটি ফোনালাপ। সোমবার অনুষ্ঠিত সাক্ষ্যগ্রহণে কথোপকথনটি আদালতে শোনানো হয়। মামলায় নবম সাক্ষী হিসেবে সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ উপপরিদর্শক আতিকুর রহমান জবানবন্দি দেন। ট্রাইব্যুনালে উপস্থাপিত প্রায় দুই মিনিটের ফোনালাপে শেখ রেহানাকে…

Read More

র‍্যাবের জন্য নতুন আইন আসছে:এলিট ফোর্স গঠনের পরিকল্পনা

জননিরাপত্তা রক্ষায় একটি আধুনিক ও জবাবদিহিমূলক এলিট ফোর্স প্রয়োজন-এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, র‍্যাব বর্তমানে এডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য নয়। তাই র‍্যাবের জন্য একটি নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আগামী দিনে মানবাধিকারকে সম্পূর্ণভাবে সমুন্নত রেখে…

Read More

কাতারে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ বৃদ্ধি

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কাতার। বিশেষ করে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং খাতে কর্মী নেওয়ার বিষয়ে দেশটি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। পাশাপাশি বাংলাদেশে কাতারের ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানোর বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে। সোমবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ…

Read More

রাজশাহীর সঙ্গে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শ্রমিক সংগঠনের কমিটি বাতিল ও নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে পরিবহন শ্রমিকরা হঠাৎ করেই দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ করে দেন। জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন দেওয়াকে কেন্দ্র…

Read More

চীনের গুয়াংজিতে ভূমিকম্পে ভবন ধস লিউনান জেলায় দুইজনের মৃত্যু, একজন নিখোঁজ

চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ শহরের লিউনান জেলায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৩টি ভবন ধসে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের পরপরই উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। রেললাইনসহ আশপাশের অবকাঠামোর অবস্থা পরিদর্শন করে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের…

Read More

হরমুজ প্রণালির ওপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিলো ইরান

ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যেকোনো নৌযান চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় বাধ্যতামূলক। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুটে এমন ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। হরমুজ…

Read More

সৌদি পৌঁছেছেন ৬২ হাজারের বেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (১৮ মে) প্রকাশিত আইটি হেল্পডেস্কের সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ৮৪ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। মোট ১৬১টি ফ্লাইটের মাধ্যমে তাদের পরিবহন করা…

Read More

এনইসি সভায় এডিপি পর্যালোচনা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের মিলনায়তনে এ সভা শুরু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে। সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। দেশের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, অর্থায়ন এবং বাস্তবায়ন…

Read More