প্রধান খবর

সৌদি পৌঁছেছেন ৬২ হাজারের বেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (১৮ মে) প্রকাশিত আইটি হেল্পডেস্কের সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ৮৪ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। মোট ১৬১টি ফ্লাইটের মাধ্যমে তাদের পরিবহন করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনস হজযাত্রী পরিবহনে অংশ নিয়েছে।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও পাঁচজন নারী। তাদের বেশিরভাগই মক্কা ও মদিনায় মৃত্যুবরণ করেছেন বলে জানানো হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফ্লাইট দেশে পৌঁছাবে ৩০ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *