প্রধান খবর

Prime Desk

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় চার দফা কালবৈশাখী

মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় চারবার কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে পল্লী বিদ্যুৎ সমিতির অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ ও বাঁশ পড়ে ১৯টি খুঁটি ভেঙে গেছে, ২৩টি খুঁটি হেলে পড়েছে এবং ২২৫ স্থানে তার ছিঁড়ে গেছে। এতে জেলার বেশিরভাগ গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, সদর, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গলসহ…

Read More

ট্রফিহীন মৌসুমের শঙ্কা কাটিয়ে ঘরোয়া ট্রেবল জয়ের দৌড়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি

২০১৭ সালের পর প্রথমবারের মতো কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ করার শঙ্কায় ছিল ম্যানচেস্টার সিটি। মাত্র এক বছর আগেও চাপে থাকা পেপ গার্দিওলার দল এখন পুরোপুরি বদলে গেছে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তারা আবারও ঘরোয়া প্রতিযোগিতায় ট্রেবল জয়ের হাতছানি দেখছে। ইংলিশ ফুটবলের ইতিহাসে মাত্র একবারই কোনো দল একই মৌসুমে তিনটি ঘরোয়া শিরোপা জিতেছে ২০১৯ সালে। গার্দিওলার…

Read More

ক্যাম্পাসে অস্থিতিশীলতা বাড়ার অভিযোগ: সংসদে উদ্বেগ জানালেন এমপি হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন ক্যাম্পাস আবারও অস্থিতিশীলতার দিকে যাচ্ছে এবং মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। রোববার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা তুলে ধরেন। তিনি বলেন, বিরোধী মত দমনের জন্য মামলা করা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় মানুষকে বাসা থেকে তুলে…

Read More

বজ্রপাতে সারাদেশে ১২ জনের মৃত্যু গাইবান্ধায় সর্বাধিক প্রাণহানি

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। হঠাৎ দমকা হাওয়া ও মেঘগর্জনের সঙ্গে বজ্রপাত বাড়ায় বিভিন্ন জেলায় প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাইবান্ধায় এখানে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও যেসব জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে: সিরাজগঞ্জের তাড়াশ: ২ জন জামালপুরের…

Read More

৪৭ দিন বাকি ফুটবলের মহাযুদ্ধ শুরুর

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ৪৮ দলের ফুটবল উৎসব। আর মাত্র ৪৭ দিন বাকি। প্রতিদিনের পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদনের মাধ্যমে ফিফা এই অপেক্ষাকে আরও রোমাঞ্চকর করে তুলছে। ক্ষণগণনার অংশ হিসেবে ফিফা স্মরণ করিয়েছে ২০০৬ বিশ্বকাপে গেনারো গাত্তুসোর অবিশ্বাস্য নৈপুণ্যের কথা। জার্মানির মাটিতে ইতালির হয়ে তিনি…

Read More

যুদ্ধবিরতির পর আংশিকভাবে খুলল ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর

যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর তিন দিন পর অবশেষে নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দিয়েছে ইরান। তবে বিমানবন্দর খুললেও পূর্ণমাত্রার কার্যক্রম এখনো শুরু হয়নি। মেহের নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার থেকে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনা শহরে যাত্রীবাহী ফ্লাইট চালু করা হয়েছে। ইরানের পরমাণু প্রকল্প ও…

Read More

মধ্যপ্রাচ্যে আরও একটি রণতরী মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে আরও একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন মোতায়েন হওয়া এই রণতরীটির নাম ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড-সেন্টকোম-গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। পেন্টাগন সূত্র জানায়, রণতরীটি গত মার্চে ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে আফ্রিকার উপকূল পাড়ি দিয়ে বর্তমানে ভারত মহাসাগরে…

Read More

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-কাফি-রনি-ফেরসামিন 

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের দলে স্বাগত জানানো হয়। মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের নাম ঘোষণা করেন…

Read More

নাটোরের লালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

নাটোরের লালপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার গোধড়া বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধরা প্রায় এক ঘণ্টা নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এতে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কদিমচিলান ইউনিয়ন…

Read More

হরমুজ প্রণালিতে রাশিয়াকে টোল-ফ্রি সুবিধা দিচ্ছে ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে রাশিয়াকে টোল-ফ্রি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির সরকারি বার্তাসংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। তার তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো দেশকে হরমুজে এমন সুবিধা দেওয়া হলো। হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের জ্বালানি বাণিজ্যের কেন্দ্রবিন্দু। বিশ্বের মোট…

Read More