বজ্রপাতে সারাদেশে ১২ জনের মৃত্যু গাইবান্ধায় সর্বাধিক প্রাণহানি

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। হঠাৎ দমকা হাওয়া ও মেঘগর্জনের সঙ্গে বজ্রপাত বাড়ায় বিভিন্ন জেলায় প্রাণহানির ঘটনা ঘটে।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাইবান্ধায় এখানে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও যেসব জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে:

  • সিরাজগঞ্জের তাড়াশ: ২ জন
  • জামালপুরের মেলান্দহ: ২ জন
  • বগুড়ার গাবতলি: ১ জন
  • নাটোরের সিংড়া: ১ জন

বজ্রপাতের এই ধারাবাহিকতায় গ্রামীণ জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর আগেই কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল। বিশেষজ্ঞরা খোলা মাঠ, ধানক্ষেত, জলাশয় বা উঁচু গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দিচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *