প্রধান খবর

৪ মে দেশে আসছে লিমনের মরদেহ

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে দেশে পৌঁছাবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, লিমনের মরদেহ ইতোমধ্যে একটি ফিউনারেল হোমে সংরক্ষিত রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, মরদেহটি ২ মে অরল্যান্ডো থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে দুবাইয়ে ট্রানজিট শেষে ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এদিকে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফ্লোরিডার টাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লিমনের মরদেহ উদ্ধার করে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত ছিলেন।

একই ঘটনায় নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশও উদ্ধার করেছে পুলিশ, যা ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *