হিলি স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর পুনরায় আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান গণমাধ্যমকে জানান, দিবসটি পালনের কারণে সাময়িকভাবে আমদানি কার্যক্রম স্থগিত ছিল। নির্ধারিত ছুটি শেষে রোববার সকাল থেকে পুনরায় পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
অন্যদিকে, ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, শহীদ দিবস উপলক্ষে পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল এবং বর্তমানে তা অব্যাহত রয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন, কার্যক্রম পুনরায় চালু হওয়ায় আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি ফিরবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

