প্রধান খবর

হঠাৎ ঢাকার বায়ুর মানে উন্নতি

ঈদের ছুটি, সড়কে যানবাহনের চাপ কমে যাওয়া এবং সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে রাজধানী ঢাকার বায়ুর মানে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। যদিও টানা দুই দিন বৃষ্টি না থাকায় দূষণের মাত্রা কিছুটা বেড়েছে, তবুও ঢাকার বাতাস বর্তমানে সহনীয় অবস্থায় রয়েছে। শনিবার সকাল ৭টা ৪৩ মিনিটে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর ছিল ৮২, যা ‘মাঝারি’ মানের মধ্যে পড়ে। বিশ্বের ১২৭টি দূষিত প্রধান শহরের তালিকায় এ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল ১৯তম।

এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদ, যার একিউআই স্কোর ২১৭। দ্বিতীয় স্থানে ছিল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা (১৮৯), তৃতীয় স্থানে চিলির সান্তিয়াগো (১৫০)। চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪৫) এবং পঞ্চম স্থানে ভারতের কলকাতা (১৪২) অবস্থান করে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ঈদের সময় রাজধানীতে যানবাহনের সংখ্যা কমে যাওয়া, নির্মাণকাজের গতি শ্লথ হওয়া এবং সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ঢাকার বায়ুদূষণ কমাতে বড় ভূমিকা রেখেছে। বৃষ্টির পানিতে বাতাসের ধূলিকণা ধুয়ে যাওয়ায় শহরের পরিবেশ তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে।

একিউআই সূচক অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *