প্রধান খবর

বৈরুতের দক্ষিণে ইসরায়েলি হামলা নিহত এক নারী ও দুই শিশু, আহত ১৫

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় এক নারী ও দুই শিশু নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুইফাত শহরে এই হামলায় মোট তিনজন প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার শিশু কন্যা এবং সিরীয় বংশোদ্ভূত আরেক শিশু। হামলায় তিন শিশুসহ ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন নারী।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা বৈরুত এলাকায় একটি ‘নির্ভুল হামলা’ চালিয়েছে, তবে লক্ষ্যবস্তু সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি ঘটনাটি নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর এই হামলা বেসামরিক মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলেছে এবং হতাহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে, এ ধরনের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে এবং বেসামরিক নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *