প্রধান খবর

পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর আর. এন. রবি তাকে শপথবাক্য পাঠ করান।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০৭টি আসনে জয় লাভ করে সরকার গঠন করে। এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

একসময় শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী। পরবর্তীতে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিজেপিতে যোগ দেন তিনি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পর এবার রাজ্যের সর্বোচ্চ নির্বাহী পদে দায়িত্ব নিলেন এই নেতা।

শুভেন্দুর প্রথম মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বিজেপির আরও কয়েকজন পরিচিত নেতা। তাদের মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া। শপথ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *