প্রধান খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, প্রকল্পটি দ্রুত এগিয়ে নিতে ইতোমধ্যে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রকল্পের অগ্রগতি, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং দ্রুত বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা হয়। মন্ত্রীর ভাষায়, বিশেষজ্ঞরা ইতোমধ্যেই মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন এবং আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই তারা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন।

তিনি আরও বলেন, সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিস্তা মহাপরিকল্পনার মতো বৃহৎ প্রকল্প অল্প সময়ে শেষ করা সম্ভব নয়, তবে সরকার সর্বোচ্চ গতিতে কাজ এগিয়ে নিতে চায়। সময়সীমা কমিয়ে এনে দ্রুত বাস্তবায়নই এখন মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *