প্রধান খবর

যমুনা সেতুতে যানবাহন বিকল, ঢাকামুখী লেনে তীব্র যানজট

যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকেই এই যানজট বাড়তে থাকে। যমুনা সেতু কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বর্তমানে সেতুর দুই লেনই বন্ধ রয়েছে।

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে থাকা মানুষের চাপের মধ্যেই সেতুর ওপর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার ঝাঐল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

অনেক যাত্রী জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে তারা উদ্বিগ্ন। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেতু কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *