প্রধান খবর

খায়রুল হককে হয়রানি না করার নির্দেশ হাইকোর্টের

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে একদল আইনজীবী শুনানিতে অংশ নেন। এর আগে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত দুটি হত্যা মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। আইনজীবীরা জানিয়েছেন, বর্তমানে সব মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আপাতত কোনো আইনি বাধা নেই।

তবে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতি, যুবদলকর্মী হত্যা এবং দুদকের দায়ের করা একাধিক মামলায়ও তার জামিন বহাল রাখেন আদালত।

বর্তমানে এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মোট সাতটি মামলা চলমান রয়েছে। গত বছরের জুলাই মাসে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *