প্রধান খবর

ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকারের পক্ষ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারির পর আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

রোববার সকালে পূর্বঘোষিত ‘নতুন ভিসিকে লাল কার্ড’ কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনের মধ্যে বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুর সদর থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা বেশি থাকায় এতে শিক্ষা কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন আরও কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *