প্রধান খবর

খামেনির দাফনে ২ কোটি মানুষের সমাগমের প্রস্তুতি ইরানে

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। কর্মকর্তাদের ধারণা, রাজধানী তেহরানে আয়োজিত প্রধান শোকানুষ্ঠানে প্রায় ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি মানুষের সমাগম হতে পারে।

সম্ভাব্য বিপুল জনসমাগমকে সামনে রেখে নিরাপত্তা, পরিবহন ও জননিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। তেহরানের পাশাপাশি ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোম ও মাশহাদেও বৃহৎ পরিসরে স্মরণ ও শোকানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

তেহরানের উপ-মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ জানিয়েছেন, রাজধানীতে অনুষ্ঠান অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে। এছাড়া খামেনিকে তার ইচ্ছানুযায়ী মাশহাদের ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হবে বলে জানা গেছে।

এদিকে খামেনির স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির বিভিন্ন শহরে শোকযাত্রা ও স্মরণসভা আয়োজনের প্রস্তুতি চলছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *