প্রধান খবর

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি

মার্চ মাসের অনলাইন ভ্যাট রিটার্ন (ই-ভ্যাট) দাখিলের নির্ধারিত সময়সীমা সম্প্রসারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে রিটার্ন জমা দিতে পারবেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জারি করা এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেমের আপগ্রেডেশনজনিত প্রযুক্তিগত জটিলতার কারণে করদাতাদের সুবিধার্থে এ সময় বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থ বিবেচনায় এবং বিদ্যমান আইনগত ক্ষমতার আলোকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক) অনুযায়ী এই সময়সীমা সম্প্রসারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *