ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে আন্দোলনকারী গ্রাহকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দলটি। সোমবার (১ জুন) এক বিবৃতিতে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষা এবং নবনিযুক্ত বিতর্কিত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত সাধারণ গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার অত্যন্ত নিন্দনীয়। তিনি আরও জানান, গ্রাহকদের যৌক্তিক দাবির প্রতি জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন জানাচ্ছে।

