প্রধান খবর

আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ ও শান্তিচুক্তির ইঙ্গিতকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের তুলনায় মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হয়েছে ১১১ দশমিক ২২ ডলারে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯ ডলার বা ২ দশমিক ৭৬ শতাংশ বেশি। অপরিশোধিত তেলের আরেক গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এর দামও বেড়েছে। প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৯৮ দশমিক ৯১ ডলারে, যা সোমবারের তুলনায় ২ দশমিক ৫৪ ডলার বা ২ দশমিক ৬৪ শতাংশ বেশি।

তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যাওয়াকে বাজারের জন্য ‘বিপদ সংকেত’ হিসেবে দেখছেন জ্বালানি বাজার বিশ্লেষকরা। রাইস্ট্যাড এনার্জির বিশ্লেষক হোর্হে লিওন বলেন, ব্যারেলপ্রতি ১১০ ডলারের বেশি দাম এমন একটি বাজারের প্রতিফলন, যেখানে ভূ–রাজনৈতিক ঝুঁকি বারবার মূল্য নির্ধারণে প্রভাব ফেলছে। তার মতে, এটি বাজারের জন্য ইতিবাচক সংকেত নয়।

তিনি আরও বলেন, শান্তি আলোচনা থমকে থাকা এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে অনিশ্চয়তা থাকায় ব্যবসায়ীরা বৈশ্বিক সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্নের সম্ভাবনা বিবেচনায় নিচ্ছেন। এমনকি যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে কোনো পক্ষপাতমূলক চুক্তি হলেও, যা হরমুজ প্রণালির সংকট পুরোপুরি সমাধান করবে না, তবুও তেলের বাজারে অস্থিতিশীলতার ঝুঁকি থেকেই যাবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *