প্রধান খবর

সন্তান অপহরণচেষ্টা মামলায় নারী কারাগারে

নোয়াখালীর চাটখিল পৌরসভার ভীমপুর এলাকা থেকে নার্গিস আক্তার মুক্তা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামে দায়ের করা সন্তান অপহরণের চেষ্টাসহ একাধিক অভিযোগের মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার তাকে নোয়াখালী আদালতের…

Read More

আনিসুল হকের অস্ত্র মামলার শুনানি পেছাল

আনিসুল হক-এর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলায় চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ২১ জুন নির্ধারণ করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মঈন উদ্দিন চৌধুরী এ আদেশ দেন। মামলাটির শুনানির জন্য আনিসুল হককে আদালতে হাজির করা হয়। এসময় তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার সুমন হোসেন সময় আবেদন করে জানান, আওয়ামী সরকারের পতনের পর তার বাসভবনে লুটপাটের…

Read More

আপত্তিকর ফেসবুক পোস্টে তরুণ গ্রেপ্তার

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নিশাদ দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম বাদী হয়ে সাইবার…

Read More

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি, চুরি ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন স্থানে একযোগে…

Read More

রংপুরে যুবদল নেতা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

রংপুরে যুবদল নেতা রাকিব হাসান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে র‍্যাব। এ ঘটনায় প্রধান দুই আসামি মমিন ও তার স্ত্রী সুইটি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। সোমবার বিকেলে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের একটি এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাদের আটক করা হয়। পরবর্তীতে রংপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৩ এর পক্ষ থেকে এ তথ্য…

Read More

৫ মামলায় জামিনের পর ফের গ্রেপ্তার আইভি

হাইকোর্টে ৫ মামলায় জামিন পাওয়ার একদিন পর শুক্রবার রাতে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে। এদিন রাতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। এর আগে, বৃহস্পতিবার চব্বিশে ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যা মামলাসহ ৫ মামলায়…

Read More