গুজরাটের রেকর্ড রান-তাড়ায় প্রথম কোয়ালিফায়ারের পুনরাবৃত্তি
তুলনামূলকভাবে কঠিন পিচে টুর্নামেন্টের সেরা বোলিং আক্রমণের বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেললেন বৈভব সূর্যবংশী। ৪৭ বলে ৮ চার ও ৭ ছয়ে তার ৯৬ রানের ইনিংস আইপিএলে ব্যাটিং মৌসুমকে আরও উজ্জ্বল করলেও রাজস্থান রয়্যালসকে ফাইনালে তুলতে পারেনি। গুজরাট টাইটান্স সব ধরনের টি–টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে নকআউট বা প্লেঅফে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়েছে। ফলে…

