প্রধান খবর

আমিরাতের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলায় ভবনে অগ্নিকাণ্ড

সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির বিভিন্ন স্থানে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর আমিরাত কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। হামলার ফলে ভবনটিতে আগুন ধরে যায়, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উম্ম আল-কুওয়াইন সরকারের গণমাধ্যম অফিস এক বিবৃতিতে জানায়, ড্রোনটি সরাসরি ভবনটিতে আঘাত হানার পর আগুন…

Read More

হরমুজ প্রণালিতে ড্রোন পাঠানোর কথা ভাবছে ব্রিটেন, যুদ্ধজাহাজ পাঠাবে না ফ্রান্স

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যে পশ্চিমা দেশগুলোর সামরিক পদক্ষেপ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ফ্রান্স মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর খবর সরাসরি অস্বীকার করেছে। অন্যদিকে ব্রিটেন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে মাইন শনাক্তকারী ড্রোনসহ বিভিন্ন সামরিক বিকল্প বিবেচনা করছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, মধ্যপ্রাচ্যে ১০টি যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স-…

Read More

তেল আবিবে ইরানের ভারী ক্ষেপণাস্ত্রের আঘাত, ৩ দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস

ইসরায়েলসহ ইরাক ও কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটি ও স্থাপনা হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের নিক্ষেপ করা ‘ভারী ক্ষেপণাস্ত্র’ ইসরায়েলের তেল আবিবের শিল্পাঞ্চলে বড় ধরনের আঘাত হেনেছে। সংস্থাটি বলেছে, শহরজুড়ে ‘অবিরাম অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ’ এবং ইসরায়েলি…

Read More

তিন সদস্যের ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করল ইরান

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে তিন সদস্যের ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করেছে দেশটি। ইরানের সরকারি বার্তাসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরানা)-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। অস্থায়ী নেতৃত্ব পরিষদের বাকি দুই সদস্য হলেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই এবং ইরানের…

Read More

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত, প্রতিশোধ নেওয়ার ঘোষণা আইআরজিসির

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) নিহত হয়েছেন। রোববার বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সংবাদমাদ্যমগুলো খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেছে। সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, ‘আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ…

Read More

চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বাড়ছে যুদ্ধের শঙ্কা

কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনা। এদিকে হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছে বলে জানা গেছে, যা হলে তা কয়েক দশকের মধ্যে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হস্তক্ষেপ হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি দাবি করেন, বৃহস্পতিবারের আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। ওমানের মধ্যস্থতাকারীরাও জানিয়েছেন, আগামী সপ্তাহে…

Read More

ইরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলটসহ নিহত ৪

ইরানের মধ্যাঞ্চলে একটি ফলের বাজারে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট ও দুই বেসামরিক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দোরচে শহরে এ ঘটনা ঘটে। শহরটিতে দেশটির সেনাবাহিনীর একটি বড় বিমানঘাঁটি রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং আগুন নেভাতে ব্যস্ত উদ্ধারকর্মীদের দেখা…

Read More

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৩ শতাধিক যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে যুদ্ধের শঙ্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ইউএস সেন্ট্রাল কমাণ্ডের আওতাধীন অঞ্চলে তিন শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েনকরা হয়েছে। বুধবার বার্তা সংস্থা আনাদোলু জানায়, এসব বিমান মূলত কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থান করছে।…

Read More

ইরানের সঙ্গে উত্তেজনা, লেবানন দূতাবাস থেকে কর্মী সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় লেবাননে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে অধিকাংশ কর্মীদের সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের এমন আচরণ আগামী কয়েক দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাতে গার্ডিয়ান জানায়, এই উত্তেজনা যুদ্ধের দিকে গড়ালে ইরানের পাল্টা হামলার…

Read More

উত্তেজনার মধ্যেই আলোচনায় বসতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকলেও সংকট সমাধানে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের মধ্যস্থতায় আগামী বৃহস্পতিবার জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হবে। পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ইস্যুকে কেন্দ্র করেই আলোচনায় অগ্রগতি আনার চেষ্টা চলছে। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ ঘোষণা এলো। ওমানের পররাষ্ট্রমন্ত্রী…

Read More