মধ্যপ্রাচ্য সংকটে ফ্লাইট বাতিল করছে এয়ারলাইন্সগুলো
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট বাতিল, স্থগিত এবং রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিচ্ছে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে বিশেষ করে ইরাক ও আশপাশের আকাশপথে ফ্লাইট পরিচালনায় সতর্ক অবস্থান নিয়েছে সংস্থাগুলো। জার্মানির লুফথানসা অক্টোবর পর্যন্ত ইরাকের এরবিলে ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তাদের সহযোগী প্রতিষ্ঠান ইউরোউইংসও জুনের…

