প্রধান খবর

সংসদে আন্তর্জাতিক অপরাধ ‘ট্রাইব্যুনাল’ সংশোধন আইন ২০২৬ বিল পাস

জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসংশোধন আইন-২০২৬ বিল পাস হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে পাস হওয়া এই বিলে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যারা বলে সরকার গুমের বিচার চায় না তাদের উদ্দেশ্য…

Read More

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: জ্বালানি মন্ত্রী

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। জ্বালানি মন্ত্রী আরও জানান, মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল—১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া অকটেনের মজুত রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল…

Read More

আজ থেকে সংসদ চলবে দুইবেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায়

১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় জাতীয় সংসদ অধিবেশন এখন থেকে দিনে দুই বেলা (দুই সেশনে) চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে আজ মঙ্গলবার থেকে দিনে রাতে দুইবেলা সংসদ অধিবেশন চলবে। জানা যায়, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপান্তর করা প্রক্রিয়া শুরু হয়েছে। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি অধ্যাদেশ বিল আকারে পাস…

Read More

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ মে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ইসি সচিবের দেওয়া তথ্যমতে,…

Read More

১০ এপ্রিলের পর কার্যকারিতা হারাতে পারে ২০টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ

  আগামী ১০ এপ্রিলের মধ্যে বিল আকারে সংসদে উত্থাপিত না হলে কার্যকারিতা হারাতে যাচ্ছে গণভোট, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসহ অন্তত ২০টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে জারি করা এসব অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে এখন রাজনৈতিক ও আইনি মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে গুম প্রতিরোধ ও দুদকের ক্ষমতা…

Read More

সংবিধান সংস্কার ও গণভোটের দাবিতে রাজপথে ১১ দলীয় ঐক্য জোট

সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট। শনিবার বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন সরকারি দল…

Read More

বিরোধীদলীয় চিফ হুইপ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার দাবি সংসদ অধিবেশনে

জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, সংসদের নিয়মিত ও দৈনন্দিন কার্যক্রম শুরুর আগে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনা হওয়া জরুরি। রোববার বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা এই সংসদ কীভাবে গঠিত…

Read More

১৩ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ অধিবেশন

১৩ দিনের বিরতি শেষে আজ রোববার পুনরায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। গত ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে ১৫ মার্চ পর্যন্ত চলার পর মূলতবি করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর আজ থেকে আবার শুরু হচ্ছে সংসদীয় কার্যক্রম, যা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে…

Read More

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সহধর্মিণী শিক্ষাবিদ দিলারা হাফিজ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। শোকবার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দিলারা হাফিজ ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী, যার অবদান দেশের শিক্ষা…

Read More

জাতীয় সংসদের কমিটির প্রথম বৈঠক আজ, বিকেলে সরকারি দলের সংসদীয় সভাও অনুষ্ঠিত হবে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে বিকেলে ক্ষমতাসীন দলের সংসদীয় সভাও আহ্বান করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয় বিষয়টি নিশ্চিত করেছে। সচিবালয় জানায়, বেলা ১১টায় সংসদ ভবনের লেভেল-২ এ অবস্থিত কেবিনেট কক্ষে সংসদীয় কমিটির এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদ পরিচালনার নীতিনির্ধারণী এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন…

Read More