প্রধান খবর

আইইউবিএটির ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আন্তর্জাতিক স্বীকৃতি

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর সব ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠানের অধীন বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) ওয়াশিংটন অ্যাকর্ডের আওতায় ছয় বছরের জন্য এ স্বীকৃতি প্রদান করেছে। স্বীকৃতিপ্রাপ্ত প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।…

Read More

শিশু নির্যাতন মামলায় মাদ্রাসাশিক্ষক রিমান্ডে

নেত্রকোনার মদনে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার নেত্রকোনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। পরে তাকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার সূত্রে…

Read More

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছালো

দীর্ঘ ১৩ বছরেও শেষ হয়নি সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত। আলোচিত এ মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। আদালত আগামী ১৮ জুন নতুন দিন নির্ধারণ করেছেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম-এর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না…

Read More

সাউথইস্ট ইউনিভার্সিটিতে শুরু ‘জব ফেয়ার ২০২৬

রাজধানীতে সাউথইস্ট ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’। ৬ ও ৭ মে অনুষ্ঠিত এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান নাসিম। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, করপোরেট প্রতিনিধি…

Read More

ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি সরকারি ব্যয় বৃদ্ধি

জাকার্তায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘স্ট্যাটিস্টিকস ইন্দোনেশিয়া’ (বিপিএস)-এর প্রধান আমালিয়া আদিনিংগার উইদিয়াসান্তি জানান, চলতি বছরের প্রথম প্রান্তিকে ইন্দোনেশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের শেষ তিন মাসের ৫.৪ শতাংশের তুলনায় আরও বেশি হয়েছে। এই প্রবৃদ্ধিকে তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ানতো ২০২৯ সালের মধ্যে দেশের প্রবৃদ্ধির হার ৫.১ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশে উন্নীত করার…

Read More

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট বৃত্তি, আবেদনে অগ্রাধিকার নির্দিষ্ট পেশাজীবীদের

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে যুক্তরাষ্ট্র সরকারের মর্যাদাপূর্ণ Fulbright Foreign Student Program-এর আওতায় আবারও আবেদন আহ্বান করা হয়েছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য শুরু হওয়া এই বৃত্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। প্রতি বছর প্রায় চার হাজার শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের সুযোগ পান। নির্বাচিত শিক্ষার্থীরা ভিসা…

Read More

ধ’র্ষণে অন্তঃসত্ত্বা মাদ্রাসাছাত্রী, অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংশ্লিষ্ট মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। ভুক্তভোগী শিশুটি বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসকরা জানিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা পরিবার ত্যাগ…

Read More

ইরানের শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড, নিহত ৮

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের ‘আরঘাভান শপিং সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের (৪ মে) এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং দগ্ধ ও আহত অবস্থায় অন্তত ৩৬ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইরানের বিচার…

Read More

বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিরকে ঢাকায় হত্যা, লাশ পাওয়া গেল হবিগঞ্জে

রাজধানীর আফতাবনগরে পরিকল্পিতভাবে হত্যার পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর মঙ্গলবার (৫ মে) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন একটি ঝোপ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহির রাজধানীর উত্তরখানের বাসিন্দা আব্দুল আউয়ালের ছেলে এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উত্তরা শাখার…

Read More

নুসরাত তাবাসসুম এমপি: গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম-কে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র দাখিলের পর নুসরাত তাবাসসুমকে আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তার নির্বাচিত হওয়ার বিষয়টি সরকারি গেজেটের মাধ্যমে…

Read More