প্রধান খবর

সাউথইস্ট ইউনিভার্সিটিতে শুরু ‘জব ফেয়ার ২০২৬

রাজধানীতে সাউথইস্ট ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’। ৬ ও ৭ মে অনুষ্ঠিত এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান নাসিম।

বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, করপোরেট প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজনে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও শিল্পখাতের চাহিদা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

জব ফেয়ারে ব্যাংক, তথ্যপ্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্যসেবা, অটোমোবাইল, রিয়েল এস্টেট ও বহুজাতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের ৫৫টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের সিভি সংগ্রহ, তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণ এবং যোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ প্রদানের কার্যক্রম পরিচালনা করবে।

দুই দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে সেমিনার ও বিশেষায়িত সেশন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামান উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *