প্রধান খবর

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে কোনোভাবেই স্বীকৃতি দেওয়া যাবে না

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও আব্রাহাম চুক্তি (Abraham Accords) নিয়ে আন্তর্জাতিক মহলে চলমান সব গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সাফ জানিয়ে দিয়েছেন, একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পাকিস্তান কোনো অবস্থাতেই ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি দেবে না। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর সঙ্গে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে…

Read More

ভারতে সাড়া জাগানো ‘ককরোচ জনতা পার্টি’র অনলাইন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ভারতে মাত্র কয়েকদিনের ব্যবধানে সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি অনুসারী ও লাখো সদস্য নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সম্পূর্ণ ভিন্নধর্মী ও ব্যঙ্গাত্মক (স্যাটায়ারিক্যাল) এই অনলাইন আন্দোলনটি নিয়ে যখন দেশজুড়ে তুমুল চর্চা চলছে, ঠিক তখনই এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলন এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে একই সাথে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে,…

Read More

আফ্রিকায় প্রাণঘাতী ইবোলা ভাইরাস  নিয়ে বিশ্বজুড়ে তীব্র আতঙ্ক

আফ্রিকার কঙ্গো ও উগান্ডাসহ বিস্তীর্ণ অঞ্চলে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের একটি বিরল ও মারাত্মক স্ট্রেন ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। সুনির্দিষ্ট কোনো অনুমোদিত ভ্যাকসিন বা কার্যকর চিকিৎসা না থাকায় মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশেই এখন পর্যন্ত ২২৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে…

Read More

নেদারল্যান্ডসে মসজিদে হামলা ও ভাঙচুর

নেদারল্যান্ডসের রটারডাম শহরে একটি ঐতিহ্যবাহী মসজিদে হামলা, ভাঙচুর এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো মারাত্মক অবমাননার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সময় রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে রটারডামের মেভলানা মসজিদে এই হামলার ঘটনা ঘটে। তবে এই উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় পুলিশের ভূমিকা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের নিষ্ক্রিয়তা নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে…

Read More

রোমানিয়ায় রুশ ড্রোন হামলা ন্যাটোভুক্ত রাষ্ট্রে প্রথম আঘাত, আহত নারী ও শিশু

ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়ায় বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এমনটাই জানিয়েছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার পূর্ব রোমানিয়ার সীমান্তবর্তী শহর গালাতিতে ১১ তলা একটি বেসামরিক ভবনে আঘাত হানে ড্রোনটি। রোমানিয়া ন্যাটোর সদস্যরাষ্ট্র এবং ইউক্রেনের সঙ্গে তাদের প্রায় ৬৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনের আঘাতে ভবনটির অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন নারী ও একজন…

Read More

ইরানের দক্ষিণাঞ্চলে মিসাইল নিক্ষেপ ও ড্রোন ভূপাতিত

ইরানের সশস্ত্র বাহিনী হঠাৎ করেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে মিসাইল ছুড়েছে শুক্রবার (২৯ মে) দেশটির একাধিক সংবাদমাধ্যম এমন তথ্য জানিয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বাহিনী দক্ষিণাঞ্চলীয় অঞ্চল থেকে মিসাইল নিক্ষেপ করেছে, তবে লক্ষ্যবস্তু কী ছিল তা এখনো পরিষ্কার নয়। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালি এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে। তাদের দাবি,…

Read More

বৈরুতের দক্ষিণে ইসরায়েলি হামলা নিহত এক নারী ও দুই শিশু, আহত ১৫

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় এক নারী ও দুই শিশু নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুইফাত শহরে এই হামলায় মোট তিনজন প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার শিশু কন্যা এবং সিরীয় বংশোদ্ভূত আরেক শিশু। হামলায় তিন শিশুসহ ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন নারী। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা…

Read More

পাকিস্তানকে ‘একঘরে’ করতে গিয়ে বিপাকে মোদির কূটনীতি

পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে ‘একঘরে’ করার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, গত কয়েক বছরে পাকিস্তান যুক্তরাষ্ট্র, চীন এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি প্রভাবশালী দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশটি আগের তুলনায় অনেক বেশি সক্রিয় অবস্থান দখল করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়,…

Read More

১০৪ বছর বয়সে হজ পালন করে নজির গড়লেন বৃদ্ধা

বয়স কেবলই একটি মাত্র সংখ্যা-এই চিরন্তন সত্যকে আবারও প্রমাণ করলেন ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেদিরি এলাকার বাসিন্দা এমবা মারসিয়াহ। চলতি বছর (২০২৬ সালে) পবিত্র মক্কা নগরীতে হজ পালনকারী বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে নিজের নাম লেখালেন ১০৪ বছর বয়সী এই বৃদ্ধা। জীবনের শেষ প্রান্তে এসেও শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এবং দীর্ঘ বছরের সঞ্চয়ের মাধ্যমে তাঁর এই…

Read More

গাজায় হামাসকে ‘কোনঠাসা’ করার ঘোষণা

গাজা উপত্যকায় হামাসকে আরও চাপে ফেলতে ইসরায়েলি সেনাবাহিনীকে (আইডিএফ) নতুন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজার নিয়ন্ত্রণ ধাপে ধাপে বাড়ানোই এখন তাদের কৌশল। তিনি বলেন, আগে গাজার ৫০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে ছিল, যা এখন ৬০ শতাংশে উন্নীত হয়েছে। শিগগিরই এই নিয়ন্ত্রণ ৭০ শতাংশে পৌঁছাবে বলে তিনি…

Read More