প্রধান খবর

মালয়েশিয়ায় বছরজুড়ে অভিবাসন অভিযান অব্যাহত

মালয়েশিয়ায় অভিবাসন আইন প্রয়োগে বছরজুড়ে ধারাবাহিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির মালয়েশিয়া অভিবাসন বিভাগ জানিয়েছে, এ ধরনের কার্যক্রম কোনো নির্দিষ্ট সময় বা মৌসুমের ওপর নির্ভরশীল নয়; বরং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিতভাবে পরিচালিত হয়ে থাকে। বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, আইন লঙ্ঘনের ঘটনা যেকোনো সময় ঘটতে পারে। এ কারণে অভিবাসন সংক্রান্ত অভিযান একটি…

Read More

সিডনিতে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (NSW) অঙ্গরাজ্যের সিডনিস্থ ক্যাম্পবেলটাউন সিভিক সেন্টারে গার্হস্থ্য ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ‘Responding to Domestic and Family Violence’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নিউ সাউথ ওয়েলস ডিপার্টমেন্ট অফ কমিউনিটিজ অ্যান্ড জাস্টিস (DCJ)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রবিবার (২৯ মার্চ)…

Read More

অস্ট্রেলিয়ায় আইপিডিসি’র ২৫ বছর পূর্তিতে উপস্থিত আজহারী ও শায়খ আহমাদুল্লাহ

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত বৃহৎ সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘ইসলামিক প্র্যাকটিস এন্ড দাওয়াহ সার্কেল’ (আইপিডিসি) তাদের গৌরবময় পথচলার ২৫ বছর পূর্ণ করতে যাচ্ছে। এই রজতজয়ন্তী উপলক্ষে সংগঠনটি মার্চ ও এপ্রিল মাসজুড়ে অস্ট্রেলিয়ার প্রধান শহরগুলোতে “লিগ্যাসি অফ ফেইথ” শিরোনামে এক বিশেষ ইসলামী আলোচনা সভার আয়োজন করেছে। আয়োজক সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানমালায় মূল আলোচক…

Read More

অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য ডিজিটাল সেতুবন্ধন “Shetu‑AU” অ্যাপের উদ্বোধন

প্রযুক্তির সেতুবন্ধন যখন বিশ্বকে ছোট করে দিচ্ছে, ঠিক তখনই অস্ট্রেলিয়ায় জন্ম নিল এমন একটি উদ্যোগ, যা প্রবাসী জীবনের প্রতিদিনের প্রয়োজনকে করবে আরও সহজ, আরও সংযুক্ত। এই ডিজিটাল যাত্রার নাম Shetu‑AU অ্যাপ। ২৯ মার্চ বিকেলে সিডনির ক্যাম্পবেলটাউনের রিজেস হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাপটির যাত্রা শুরু হয়। কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত…

Read More

মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে ডিজিটাল প্ল্যাটফর্ম

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া আধুনিকায়নে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই সিস্টেমটির নাম ‘ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্স প্ল্যাটফর্ম (টুরাপ)’। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হলেও সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজারে বিদেশি শ্রমিক নিয়োগ ব্যয়বহুল ও জটিল…

Read More

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের আয়োজনে ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন

সুদূর প্রবাসে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও দেশপ্রেমের চেতনা পৌঁছে দিতে অস্ট্রেলিয়ার সিডনিতে যথাযথ মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের ৫৫তম বর্ষ উদযাপন করেছে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল। গত ২৯ মার্চ (রোববার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের সূচনায় কোমলমতি…

Read More

ভূমধ্যসাগরে ট্র্যাজেডি, সুনামগঞ্জের ৮ জনের মৃত্যুর আশঙ্কা

উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিসগামী যাত্রায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৮ জন রয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে, যা স্থানীয়ভাবে শোকের আবহ সৃষ্টি করেছে। শনিবার রাতে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক (ডিআইও-১) মো. আজিজুর রহমান জানান, দিরাই ও জগন্নাথপুর উপজেলার অন্তত আটজনের মৃত্যুর…

Read More

সিডনিতে আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

সিডনিতে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য দোয়া ও আলোচনা সভা। ২৬ মার্চ সিডনির গ্রামীন রেস্তোরার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়ার সুপরিচিত ব্যক্তিত্ব, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, লেখক…

Read More

সিডনিতে বাংলাদেশ লেডিস ক্লাবের বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব নারী দিবস উদযাপন

বিশ্ব নারী দিবস ২০২৬ উপলক্ষে সিডনিতে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য আয়োজন। এ বছরের প্রতিপাদ্য ‘সকল নারী ও মেয়ের জন্য অধিকার, ন্যায়বিচার ও কর্ম’ শুধু আনুষ্ঠানিক স্লোগান নয়, বরং বাস্তবায়ন, জবাবদিহিতা এবং পরিমাপযোগ্য অগ্রগতির সুস্পষ্ট আহ্বান হিসেবেই তুলে ধরা হয় অনুষ্ঠানে। ডাক্তার ফাহিমা সাত্তারের সঞ্চালনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের…

Read More

ইইউ’র বাইরে অভিবাসী আটক কেন্দ্র স্থাপনের প্রস্তাব পাস, ইউরোপজুড়ে বাড়ছে বিতর্ক

ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সদস্য রাষ্ট্রগুলোর বাইরে ‘রিটার্ন হাব’ বা অভিবাসী আটক কেন্দ্র স্থাপনের প্রস্তাব ইউরোপীয় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ৩৮৯ জন আইনপ্রণেতা সমর্থন দেন, বিপক্ষে ভোট পড়ে ২০৬টি এবং ৩২ জন ভোটদানে বিরত থাকেন। এই সিদ্ধান্তকে ইউরোপের অভিবাসন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত…

Read More