প্রধান খবর

কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন উপচে পড়া পর্যটকের ভিড়। ছুটির আমেজ ও অনুকূল আবহাওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ সৈকতে নেমে গোসল, খেলাধুলা ও উল্লাসে মেতে উঠেছেন। তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান ও গঙ্গামতিসহ সব দর্শনীয় স্থানে পর্যটকদের উপস্থিতি বেড়েছে কয়েকগুণ। হোটেল-মোটেলগুলোতে শতভাগ বুকিং, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। মঙ্গলবার (২৪…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ২০ জন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্তার মিয়া নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ…

Read More

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। আগামী ২৬ মার্চ সকাল ৯টা থেকে শুরু হবে এ আয়োজন, যেখানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দর্শনার্থীরা ২,…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠন অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (২৪ মার্চ)। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেলা ১১টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠন বসবে। বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের এই বিশেষ কমিটি গঠন করা…

Read More

গাইবান্ধায় তীব্র জ্বালানি সংকট, সাত উপজেলার সব ফিলিং স্টেশন বন্ধ

উত্তরের জেলা গাইবান্ধায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় জেলার সাত উপজেলার ১৭টি ফিলিং স্টেশনই বন্ধ হয়ে গেছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে গাইবান্ধা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেন। একইদিন শহর ও উপজেলা পর্যায়ে খোঁজ নিয়ে সব পাম্প বন্ধ থাকার সত্যতাও পাওয়া…

Read More

ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার কাউন্সিলর নির্বাচিত

ফ্রান্সের সাম্প্রতিক পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। রোববার (২২ মার্চ) দ্বিতীয় দফার ভোট শেষে তাদের বিজয় নিশ্চিত হয়। এই সাফল্যকে ফরাসি মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান উপস্থিতি ও প্রভাবের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ইভ্রি-সুর-সেন শহরে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তরুণ ক্রিকেটার জুবায়েদ আহমেদ। তিনি বামঘেঁষা ‘ফ্রন্ট পপুলেয়ার’…

Read More

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেলের তীব্র সংকট, বাজারে অতিরিক্ত দামে প্রকাশ্যে বিক্রি

ঠাকুরগাঁও জেলায় প্রায় তিন সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিদিন তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন ক্রেতারা। কোথাও সীমিত পরিমাণ তেল এলেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তা পাওয়া যাচ্ছে না। সরকার নির্ধারিত দামে পেট্রোল লিটারপ্রতি ১১৬ টাকা ও অকটেন ১২০ টাকা থাকার কথা হলেও বাস্তবে তেল পাওয়া…

Read More

ঈদের ছুটিতে পর্যটকে ভরপুর কক্সবাজার, হোটেল-মোটেল সব পূর্ণ

এবারের ঈদে টানা সাত দিনের ছুটি থাকায় দেশের নানাপ্রান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে কক্সবাজারে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। বালুকাবেলায় তারা উপভোগ করছেন ভ্রমণের আনন্দ, সমুদ্রের ঢেউ আর উৎসবের আমেজে মুখর পুরো সৈকত এলাকা। নরসিংদী থেকে আসা পর্যটক মোমেন মাহমুদ বলেন, কক্সবাজারের প্রকৃতি তাকে সবসময় বিমোহিত করে। ঈদের আনন্দ উপভোগ করতে তাই এবারও ছুটে এসেছেন…

Read More

গিনেস রেকর্ডে সৌদি আরবের ফিউচারিস্টিক রিয়াদ মেট্রো!

“১৭৬ কিলোমিটার দীর্ঘ চালকবিহীন নেটওয়ার্কে নতুন ইতিহাস” সৌদি আরবের রাজধানী রিয়াদে গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ চালকবিহীন মেট্রোরেল নেটওয়ার্ক। মূলত ১৭৬ কিলোমিটার দীর্ঘ এই আধুনিক রেল ব্যবস্থা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম চালকবিহীন মেট্রো নেটওয়ার্ক হিসেবে। রিয়াদ মেট্রোতে রয়েছে ৬টি লাইন এবং ৮৫টি স্টেশন। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত এই মেট্রোরেল নেটওয়ার্কে কৃত্রিম বুদ্ধিমত্তা…

Read More

ঈদের ছুটিতে জনশূন্য রাজধানী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত মঙ্গলবার থেকে টানা সাত দিনের সরকারি ছুটি চলছে। বেসরকারি কর্মজীবীদের কাজে ফিরতেও আরও দু-একদিন সময় লাগবে। ফলে রাজধানীর সড়কগুলো এখন প্রায় জনশূন্য। সিংহভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান এখনো খোলেনি। যে দু-একটি দোকান খোলা আছে, সেখানেও ক্রেতার উপস্থিতি নেই বললেই চলে। এমনকি কাঁচাবাজারেও বিক্রেতারা নতুন করে পণ্য তুলছেন না, কারণ বাজারে…

Read More